ঢাকা-১১ আসনে জয়ী নৌকার ওয়াকিল

অনলাইন ডেস্ক

ঢাকা-১১ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ওয়াকিল উদ্দিন। রবিবার রাতে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

ওয়াকিল উদ্দিন ৮৩ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শামিম আহমেদ দুই হাজার ৭৪৭ ভোট পেয়েছেন।

এছাড়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির ফারাহ নাজ হক চৌধুরী ৮৫২, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মিজানুর রহমান ৪৪৭, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মিজানুর রহমান ৪৬৩, গণফ্রন্টের প্রার্থী শেখ মুস্তাফিজুর রহমান ৩২৫, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সাদিকুন্নাহার খান ১৫৫, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের হোসেন আহমেদ আশিক এক হাজার ১২২ ভোট পেয়েছেন।
এই কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯২ হাজার ৮৩টি। বৈধ ভোট ৮৯ হাজার ৯৯৬টি। ২১ দশমিক ৫৯ শতাংশ ভোট পড়েছে আসনটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights