চাঁদে আপনার নাম বুকে নিয়েই হাঁটবে নাসার রোবট, কিন্তু কীভাবে?

অনলাইন ডেস্ক

এবার পাথরে নয় খোদ চাঁদে নাম লেখার সুযোগ দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে ঠিক চাঁদে নয়, চাঁদের মাটিতে পা রাখতে চলা ভাইপার নামের রোভারে আপনিও পাঠাতে পারেন নিজের নাম।

১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেই সুযোগ রয়েছে। পরে সমস্ত নাম বুকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভাইপার। ২০২৪ সালেই। উল্লেখ্য, এই যান যেখানে নামবে, সেখানেই মানুষবাহী যানও পাঠাবে নাসা (NASA)।

কিন্তু কীভাবে নাম পাঠাবেন? এই ঠিকানায়- https://www.nasa.gov/send-your-name-with-viper গিয়ে নাম ও পিন কোড যোগ করে সাবমিট করলেই জমা পড়ে যাবে নাম। কেবল তাই নয়, মিলবে একটি বোর্ডিং পাসও! এই ভার্চুয়াল পাস থেকে যাবে প্রেরকের কাছে, স্মারক হিসেবে।
নাসার এক কর্মকর্তা নিকোলা ফক্স বলেছেন, ‘একবার ভাবুন। আমাদের নামগুলো ভাইপারের সঙ্গে হেঁটে বেড়াবে চাঁদের দক্ষিণ মেরুতে, যখন সেটি সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে। যা আমাদের চাঁদের ইতিহাস ও পরিবেশকে আরও ভালো করে বুঝতে সাহায্য করবে। যেখানে এর পর নভোচারীদের নিয়ে নামবে আর্টেমিস।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights