কেশবপুরে স্বতন্ত্র প্রার্থীর খন্দকার আজিজ (ঈগল পাখির) বিজয়ী

কেশবপুর (যশোর) ০৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয়ে আওয়ামী লীগ ও দলীয় স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলো। এমনই আলোচনা-সমালোচনা মধ্যে দিয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে জয়ের মালা অবশেষে নিলেন খন্দকার আব্দুল আজিজ।

চায়ের দোকান, হাট, বাজারসহ সর্বত্র সর্বজনের নির্বাচনী আলোচনা নিয়ে চলছিল চুলচেরা বিশ্লেষণ। কোন প্রার্থী কেমন, সাধারণ মানুষ কার কাছে সহজে যেতে পারবেন, কে জনবান্ধব, কাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে- এ নিয়ে সর্বমহলে চলছিল ব্যাপক আলোচনা।

যশোর-৯০ কেশবপুর ০৬ আসনটিতে মোট চারজন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম (খন্দকার আব্দুল আজিজ) ঈগল প্রতীকে, এবং জাতীয় পার্টি মনোনীত প্রাথী জি এম হাসান নাঙল প্রতিক নিয়ে অতিদন্দ্বিতা করছেন।

নির্বাচনে অংশ নেওয়া ওই প্রার্থীরা ব্যাপক প্রচার- প্রচারণা চালিচ্ছেন। এমনকি কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নিজের পক্ষে ভোট প্রার্থনা করে করিছিলেন। তাররি ফলস্বরূপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা ভোট কেন্দ্রে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে নৌকা, কাঁচি ও ঈগল প্রতীকের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বীতা হয়েছে।

উপজেলার ভতর ভায়না গ্রামের ভ্যান চালক নাম বলতে অনিচ্ছুক তিনি বলেন, তাদের এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কে জিতবে নিশ্চিত করে বলা মুশকিল, তবে আমরা দেখিয়ে দিতে চায়। উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়নে মোটরভ্যান ও করিমন চালকরা এবং বুড়িহাটী বাজারে কিছু কৃষক ও দোকানদারেরা এলাকার বলাবলি করেন, এবারের ভোটে কে কাকে সমর্থন দেবেন তা বলা মুশকিল। তবে যেই জয়লাভ করুক না কেন জয়-পরাজয়ের ব্যবধানটা মেনে নিয়ে আজিজ কে ভোট দিব জয় আমাদের থাকবে।

অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ আসনে প্রতিটি নির্বাচনেই নারী ভোটারদের উপস্থিতি হয়ছে লক্ষ্যণীয়। এবার নারী ভোটাররা প্রার্থীর দিকে ঝুঁকিয়েছে বেশি । যশোর-৯০ কেশবপুর-০৬ আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনের মোট ভোটার ২ লাখ ১৭ হাজার ৪২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৬৬৬ ও নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৭৫৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ৮১টি। ভোটকক্ষ ৫০৮টি। এর মধ্যে পুরুষ ভোটারদের কক্ষ ২৪৩টি ও নারী ভোটারদের কক্ষ ২৬৫টি।

বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করছেন,খন্দকার আজিজ বিজয়ী হয়েছে,তিনি ঈগল প্রতিকে ভোট পেয়েছে ৪৮,৯৪৭ পেয়ে বিজয়ী হয়েছে,তার নিকটতম প্রতিদ্বন্দ শাহিন চাকলাদার নৌকা ভোট পেয়েছে ৩৯,২৬৯ টি ভোট,এইচ এম আমির হোসেন পেয়েছে কাঁচি ১৭,২০৯ ভোট পেয়েছে, জি এম হাসান নাঙল ৬৪০ টি ভোট পেয়েছে, মোট কাস্ট হয়েছে ১০,৮৩১৭ টি,এর মধ্যে নষ্ট হয়েছে,২২৫২ টি,বাকি ১০,৬০৬৫ টি ভোট চারজন পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights