নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ শুরু

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ায় আংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার ও অন্যান্য সামগ্রী অপসারণ শুরু হয়েছে। রবিবার রাত থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন প্রতিটি অঞ্চলে পোস্টার অপসারণ করছেন পরিচ্ছন্ন কর্মীরা।

দ্রুত ডিএনসিসির আওতাধীন এলাকার সব পোস্টার, ফেস্টুন অপসারণ করে শহরের পরিবেশ রক্ষা করার জন্য বর্জ্য বিভাগকে নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, ৫ বছর পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এবার ভোট হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা প্রচারণায় পোস্টার ব্যবহার করেছেন। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি, দ্রুত সব অপসারণ করতে।

তিনি বলেন, বিভিন্ন দলের নেতাকর্মীসহ নগরবাসীকে অনুরোধ করছি; নির্বাচন শেষ, আর যেখানে-সেখানে পোস্টার লাগাবেন না। আমরা এই শহরকে নোংরা দেখতে চাই না। সেই সঙ্গে দৃশ্য দূষণ চাই না।
মেয়র বলেন, আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে বেশ কিছু বোর্ডও বসানো হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর শহর গড়ে তুলতে চাই। ঢাকার সব উড়াল সড়কের পিলারগুলো চিত্রকর্মের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights