ভাঙ্গায় অগ্নিকাণ্ড; মারা গেল সাত গরু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডাঙ্গারপাড় গ্রামে মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে একটি গরুর খামারে আগুন লেগে সাতটি গরু পুড়ে মারা গেছে। গরুর খামারের ঘর ভস্মীভূত হয়ে গেছে। খামার মালিক জাকির শেখ (৪২) অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটায় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ডাঙ্গারপার গ্রামের বাসিন্দা মোশারফ শেখ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে জাকির শেখ ও জাফর শেখের গরুর খামারে আগুন লাগে। এ সময় ৭টি গরুসহ খামারের ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে জাকির শেখ অগ্নিদগ্ধ হয়। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে আমরা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি গরু ও খামার পুড়ে গেছে। অগ্নিদগ্ধ খামার মালিক জাকির শেখকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights