কুকুরের মাংসের ব্যবসা বন্ধ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়া একটি নতুন আইন পাস করেছে, যার লক্ষ্য ২০২৭ সালের মধ্যে মাংসের জন্য কুকুর জবাই এবং বিক্রয় বন্ধ করা। খবর অনুসারে, গত কয়েক দশক ধরে ডিনারে কুকুরের মাংস পছন্দের বাইরে চলে গেছে। বিশেষ করে তরুণরা এটা এড়িয়ে চলছে।
দক্ষিণ কোরিয়ার নতুন এই আইনের অধীনে, খাওয়ার জন্য কুকুর লালন-পালন বা জবাই করা যেমন নিষিদ্ধ হবে, তেমনি কুকুরের মাংস বিতরণ বা বিক্রি করাও নিষিদ্ধ হবে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের জেলে পাঠানো হতে পারে। যারা কুকুর হত্যা করে তাদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং যারা মাংসের জন্য কুকুর লালন-পালন করে বা কুকুরের মাংস বিক্রি করে তাদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে। তবে, কুকুরের মাংস খাওয়া অবৈধ হবে না।
নতুন আইনটি তিন বছরের মধ্যে কার্যকর হবে, কৃষক এবং রেস্তোঁরা মালিকদের কর্মসংস্থান এবং আয়ের বিকল্প উৎস খুঁজে বের করার জন্য সময় দেওয়া হবে। সূত্র: বিবিসি
