সাঘাটায় উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে (৫২) কুপিয়ে-পিটিয়ে হাত-পা ভাঙার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মমতাজুল হক বলেন, আহতের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার নামীয় ৩ আসামি গ্রেফতার হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এর আগে ৮ জানুয়ারি বিকেল ৪টার দিকে উপজেলার হাটভরতখালী মোড়ে হামলার শিকার হন জাহাঙ্গীর কবির।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সাঘাটা উপজেলা পরিযদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার মাকে সাথে নিয়ে গোটিয়া এলাকায় বিকেলে মামার জানাজা শেষে সাঘাটায় নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় হাট ভরতখালি এলাকায় একদল দুর্বৃত্ত উপজেলা চেয়ারম্যানকে এলোপাতাড়ি মারপিট করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights