ছুরিকাঘাতে আহত অটোচালকের মৃত্যু

অনলাইন ডেস্ক

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তার নাম কাউসার (২৭)। মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার গ্রামের বাড়ি বরিশাল। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত কাউসারের স্ত্রী মাকসুদা বেগম জানান, সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন তার স্বামী। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন পথচারীরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমে জানান, নিহত ব্যক্তির ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights