চকরিয়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি জোন খ্যাত সাহার বিল ইউনিয়নের রামপুর মৌজার সীমান্তবর্তী এলাকা থেকে মোহাম্মদ হোসেন (৫৭) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মোহাম্মদ হোসেন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া এলাকার আবুল খাইর’র ছেলে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। গায়ে গুলির চিহ্ন রয়েছে। কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights