মেহেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

মেহেরপুর প্রতিনিধি
নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে মেহরপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। মুজিবনগর আমলি আদালতের বিচারক জাহিদুল হক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জিয়া উদ্দিন বিশ্বাসের আইনজীবী অ্যাড. মিয়াজান আলী বলেন, গত ৮ তারিখে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে নৌকার সমর্থকরা বিজয় মিছিল করে। সেই মিছিল থেকে জিয়া উদ্দিন বিশ্বাসের বাড়িতে হামলা করা হয়। তারা উনাকেসহ ২৫ জনকে আসামি করে মামলা করে। সেই মামলায় ১৯ জন জামিনের আবেদন করলে আদালত ১৭ জনকে জামিন দেন। জিয়া উদ্দিনসহ অপর একজনকে জেল হাজতে পাঠান আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights