বাফনার কমিটি গঠন

অনলাইন ডেস্ক

দেশের বেসরকারি, অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন (বাফনা)-এর দ্বি-বার্ষিক (২০২৪ – ২০২৫) কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

খাদ্য ও পুষ্টি সেক্টরের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বর্তমান কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিয়েছেন দেশের একঝাঁক উদ্যোগী খাদ্য ও পুষ্টিবিদ। বরাবরের মতো খাদ্য ও পুষ্টি সংশ্লিষ্ট দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর দক্ষ ও পরিশ্রমী ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বাফনার কেন্দ্রীয় কমিটিতে সর্বোসম্মতিক্রমে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন গুয়েবারা বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেড (কুপারস্) এর কোয়ালিটি ম্যানেজার মেহেদি হাসান হাওলাদার (নাদিম) এবং দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন পেপসিকো ইন্টারন্যাশনালের সিনিয়র কিউএ এক্সিকিউটিভ বিপুল বিশ্বাস (আপন)।

কমিটিতে স্থান পেয়েছেন- কামরুল হাসান ভূঁইয়া, জি.এম. রেজা সুমন, চিন্ময় সরকার, মাহমুদা রহমান মনি, মাহফুজা আফরোজ সাথী, সুজিত রঞ্জন সরকার, হেলাল উদ্দিন, প্রবাল কুমার মন্ডল, সরকার বন্ধন কুমার দীপ, ইমরান তুহিন, অর্পিতা সাবিত্রী চৌধুরী, প্রিয়ন্ত সাহা, আল আমিন ইসলাম লিমন, সুদীপ্ত দেবনাথ, সোহেল রানা, তামান্না আক্তার, আয়েশা আক্তার স্বর্না, মুনিয়া মৌরিন মুমু, সাজ্জাদ হোসেন, মুজাহিদুল ইসলাম বুলবুল, চৌধুরী সানাত আনজুম রীম, সুরাইয়া আক্তার, আরাফাত রহমান, তানভীর আহম্মদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights