বাল্টিক অঞ্চলে আকস্মিক সফর জেলেনস্কির

অনলাইন ডেস্ক

আকস্মিক সফরে লিথুয়ানিয়ায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাল্টিক অঞ্চলের তিন রাষ্ট্রে সফর করবেন তিনি।

এই সফরে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে কিয়েভের যোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

বুধবার জেলেনস্কি তার টুইটার হ্যান্ডলে বলেন, তিনি এর পর লাটভিয়া ও পরে এস্তোনিয়া যাবেন। পোস্টে তিনি লেখেন, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া আমাদের নির্ভরযোগ্য বন্ধু এবং নীতিগত অংশীদার। আজ, আমি তালিন ও রিগা যাওয়ার আগে ভিলনিয়াসে পৌঁছেছি।
তার এই সফরের এজেন্ডায় রয়েছে- নিরাপত্তা, ইইউ ও ন্যাটোভুক্ত হওয়া, ইলেকট্রনিক প্রতিদ্বন্দ্বিতা এবং ড্রোন বিষয়ে সহযোগিতা এবং ইউরোপীয় সমর্থনের পরবর্তী সমন্বয়। সূত্র: আল জাজিরা, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights