বারিতে আচরণ বিধিমালা শীর্ষক প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে বৃহস্পতিবার বারির সেমিনার কক্ষে কর্মচারীদের আচরণ বিধিমালা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকালে বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালকের দপ্তর) ড. মো. শওকত আলী খান এবং অন্যান্য সিনিয়র বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। উক্ত প্রশিক্ষণে কো-অর্ডিনেটর দায়িত্ব পালন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আবদুর রাজ্জাক। উক্ত প্রশিক্ষণে বারির ৪০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights