গাজায় ইসরায়েলি হামলা বন্ধে রায় দেবে আইসিজে : প্রত্যাশা হামাসের

অনলাইন ডেস্ক
হামাস বলেছে, তারা আশা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজা উপত্যকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলা অবিলম্বে বন্ধ করতে একটি বিচারবিভাগীয় আদেশ জারি করবে।

হামাসের সদস্য বাসেম নঈম এক বিবৃতিতে বলেন, আমরা আশা করি আদালত এমন একটি রায় দেবে যা হবে ন্যায়বিচার এবং ইসরায়েলি যুদ্ধাপরাধীদের জবাবদিহি করবে।

গাজা উপত্যকায় সেনাবাহিনীর তীব্র আক্রমণের জবাবে গত ২১ নভেম্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আফ্রিকা। পরে ২৯ ডিসেম্বর, তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার প্রক্রিয়া শুরু করার জন্য আইসিজেতে একটি পিটিশন দায়ের করে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights