চিকিৎসক আগেও ছিলাম, এখনো আছি : ডা. সামন্ত লাল সেন

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক প্রফেসর ডা. সামন্ত লাল সেন। বঙ্গভবনে আজ সন্ধ্যায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এই চিকিৎসক।

মন্ত্রী হিসেবে শপথগ্রহণ শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ প্রতিদিনকে ডা. সামন্ত লাল সেন বলেন, চিকিৎসক আগেও ছিলাম, এখনো আছি। মন্ত্রিসভায় শপথ নেওয়া এটা আলাদা একটা দায়িত্ব। তবে আমি খুবই নার্ভাস। কারণ এ ধরনের কাজে আমি কখনো আসবো ভাবতে পারিনি।

তিনি আরও বলেন, আমি চেষ্টা করবো আগেও যেমন মানুষকে সেবা দিতাম এখনো দেওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যে আস্থা রাখছেন এবং মূল্যায়ন করছেন, আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো, উনার এই আস্থা ও প্রকৃত জবাব দেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights