ইমেয়েনে আমেরিকা-ব্রিটেনের হামলা, সংযম দেখানোর আহ্বান

অনলাইন ডেস্ক

আরব লোহিত সাগর অঞ্চলে চলমান সামরিক অভিযান ও ইয়েমেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আমেরিকা ও ব্রিটেনের হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ জানায়।

বিবৃতিতে সৌদি আরব বলে, “যদিও লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা একটি আন্তর্জাতিক দাবি। কেননা, এটি সমগ্র বিশ্বের স্বার্থের ক্ষতি করে। তবে এই অঞ্চল যে ঘটনাগুলো প্রত্যক্ষ করছে তার আলোকে সৌদি আরব লোহিত সাগরে আরও উত্তেজনা এড়ানো ও হামলার বিষয়ে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে।” সূত্র: বিবিসি, সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights