২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৭

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৭ জন ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০ জন ও ঢাকার বাইরে সাতজন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৬ জন ও ঢাকার বাইরে ১২ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬০৭ জন। এর মধ্যে ঢাকায় ২২৬ জন ও ঢাকার বাইরে ৩৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights