পার্লারে গোপন ক্যামেরা : উইমেন্স ওয়ার্ল্ডের মালিক গ্রেফতার

অনলাইন ডেস্ক

চেঞ্জিং রুমসহ বিউটি পার্লারে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা বসানোর মামলার আসামি উইমেন্স ওয়ার্ল্ডের মালিক ফারনাজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় ফেরেন তিনি। বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব বলেছেন, ইমিগ্রেশন পুলিশ জানানোর পর আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে ঢাকা সিএমএম আদালতে পাঠিয়েছি।
তিনি জানান, তিনি যেহেতু সন্তান সম্ভবা, তাই পুলিশ তাকে রিমান্ডে রাখার জন্য চাইবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights