২৪ ঘণ্টায় দেশে ৩৬ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ। এ সময় ১ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ শনিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৮ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৩৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights