ইন্টার মিলানের দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক
ইতালিয়ান সিরি-আ’তে জয়ের ধারা বজায় রেখেছে ইন্টার মিলান। সবশেষ ম্যাচেও তারা হারিয়েছে মোনজাকে। লিগের ২০তম রাউন্ডের ম্যাচে মোনজাকে ৫-১ গোলে হারানোর মূল নায়ক লাউতারো মার্টিনেজ। এদিন জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন।

ম্যাচে ১২তম মিনিটের মাথায় এগিয়ে যায় ইন্টার। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন হাকান কালহাগলু। এরপর ১৪তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন মার্টিনেজ। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা বজায় রেখে ৬০তম মিনিটে ব্যবধান ৩-০ করেন কালহাগলু। ৯ মিনিট পর এক গোল শোধ করেন প্রতিপক্ষের মাত্তেও পেসিনা। ম্যাচের শেষদিকে ৮৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মার্টিনেজ। মোনজার বিপক্ষে মৌসুমে আগের লিগ ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।
শেষদিকে ম্যাচের ৮৮তম মিনিটে মার্কাস থুরাম মোনজার কফিনে শেষ পেরেক ঠুকে দেন। আর তাতেই ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights