টাঙ্গাইলে পৌষ সংক্রান্তি মেলা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বাসুলিয়া (চাপড়াবিল) এলাকায় এই মেলা অনুষ্ঠিত হয়। হাজারো দর্শনার্থীদের ভিড়ে মিলন মেলায় পরিণত হয় চাপড়াবিলের মাঝখানে দাড়িয়ে থাকা শত বছরের সিদ্ধেশ্বরী হিজল গাছটির আঙ্গিনায়। পৌষ মাসের শেষের দিন বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা যুগ যুগ ধরে পালিত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নারী পুরুষ আর শিশু-কিশোরের ভিড়ে কোলাহল মুখর হয়ে পরে মেলা প্রাঙ্গণ। হাজারো মানুষের ঢল নামে এই মেলাতে। এই মেলায় বসে বাতাসা, দই মিষ্টির দোকান, ভাজা পেয়াজো, চানাচুর, বাদাম, মাটির তৈজসপত্র, বাঁশ বেতের তৈজসপত্র, চটপটির দোকান, শীত বস্ত্রের দোকান।

মেলায় ঘুরতে আসা অজিত সূত্রধর বলেন, ছোট সময় থেকে দেখে আসছি হিজল গাছের নিচে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ছোট সময় দাদার সাথে এই মেলায় আসতাম। আজকে পরিবারকে সাথে নিয়ে এই মেলায় ঘুরতে এসেছি।
মেলায় ঘুরতে আসা ধীরা মন্ডল বলেন, এই মেলা যুগ যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে। দূর-দূরান্ত থেকে অনেক মানুষ এই মেলায় আসেন। আমি আমার নাতিকে নিয়ে মেলায় এসেছি। সকল বয়সী মানুষ এই মেলায় আসেন। মেলায় এসে কেনাকাটা করেন।

শভংকর সূত্রধর বলেন, সনাতন ধর্মাবলম্বী একটি উৎসব পৌষ সংক্রান্তি। পৌষ মাসের শেষের দিন এই মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে বিভিন্ন পিঠা বানিয়ে থাকে। মেলা উপলক্ষে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করে। আত্মীয়-স্বজন প্রতিটি বাড়িতে ঘুরতে আসেন। যুগ যুগ ধরে হিজল গাছের সামনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। হিজল গাছের নিচে পূজা-অর্চণা অনুষ্ঠিত হয়। অনেকই মানত করে বাতাসা-দুধ নিয়ে আসেন। দূর-দূরান্ত থেকে অনেক মানুষ এই মেলায় আসেন। তাদের চাহিদা মতো কেনাকাটা করেন।

বাসাইল সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছ মিয়া বলেন, এই মেলাটি যুগ যুগ ধরে পালিত হচ্ছে। বাসাইল উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার মানুষ এই মেলায় ঘুরতে আসেন। মেলায় আসার জন্য রাস্তার সমস্যা রয়েছে। দর্শনার্থীরা জমির আইল ধরে মেলায় আসেন। রাস্তার জন্য প্রকল্প দেওয়া হয়েছে। আগামী বছর রাস্তা করা হবে।

বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল বলেন, এই মেলাটি যুগ যুগ ধরে পালিত হচ্ছে। প্রতি বছর পৌষ মাসের শেষের দিন এই মেলা অনুষ্ঠিত হয়। দর্শনার্থীরা জমির আইল ধরে এই মেলায় আসেন। পরিকল্পনা রয়েছে হিজল গাছের সামনে রাস্তা করে দেওয়ার জন্য। সবার সহযোগিতায় রাস্তা করা হবে।

এ ব্যাপারে বাসাইল থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, বাসাইলের বাসুলিয়ায় হিজল গাছের সামনে মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার নিরাপত্তার জন্য পুলিশ সদস্য নিয়োজিত ছিল। মেলা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights