বঙ্গবন্ধু টানেল সড়কে উল্টে গেল মাইক্রোবাস, আহত ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের এপ্রোচ সড়কের আনোয়ারা প্রান্তে ঘনকুয়াশা পথ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে চালকসহ ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাজী মাহবুব রনি, ফরহাদ, গাড়ির চালক রুবেল, আলী মর্তুজা, রাশেদুল করিম, ফারহানা আকতার, মুন্না ও কানসি। আহতরা সবাই চট্টগ্রাম নগরীর খুলশি থানার লালখান বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়। তারা বঙ্গবন্ধু টানেল দেখতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. উপমা বলেন, আহতদের দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদেরকে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, বঙ্গবন্ধু টানেলের এপ্রোচ সড়কের বৈরাগ চায়না ইকোনমিক জোনের পাশে ভোর পাঁচটার দিকে একটি মাইক্রোবাস উল্টে গেলে যাত্রীরা আহত হয়। গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights