ঝিনাইদহে অস্ত্রসহ আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ থেকে অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জের নিজ গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত রাজন কালীগঞ্জ উপজেলা একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে।

জানা গেছে, একতারপুর গ্রামের এক নারীকে সম্প্রতি ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজন বিশ্বাসকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। সেই অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় রাজন বিশ্বাসকে আটক করতে অভিযান পরিচালনা শুরু করে পুলিশ। মঙ্গলবার দুপুরে একতারপুর গ্রামের রাস্তা থেকে আটক করে। এ সময় তার কোমরে থাকা একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে রাজন বিশ্বাসের নামে নাশকতা, মাদকসহ ৪টি মামলা রয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights