চট্টগ্রামে তিন যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর যুবদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ও সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মহানগর যুবদলের দফতর সম্পাদক মুহাম্মদ সাগির বলেন, মঙ্গলবার বিকেলে মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক সেলিম উদ্দিন রাসেলকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। এছাড়া সোমবার রাতে চান্দগাঁও যুবদলের নেতা মোহাম্মদ সাইমন ও রায়হান আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে যুবদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights