ঝিনাইদহে প্রকাশ্যে গুলি করে চাচা-ভাতিজাকে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে প্রকাশ্যে দিবালোকে প্রতিপক্ষের গুলিতে চাচা-ভাতিজা নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত নয়ন মন্ডলের ছেলে মিন্টু মন্ডল (৫০) ও তার ভাই শামছুল মন্ডলের ছেলে শামীম হোসেন (৩৫)। এ ঘটনায় মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, নিহত শামীমের ভাই রফি মন্ডলের সঙ্গে একই গ্রামের পেনা মন্ডলের ছেলে তরিকুল ইসলাম আকালের ব্যবসা ছিল। এক পর্যায়ে তরিকুল ইসলাম আকালে রফি মন্ডলের ব্যবসার প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করে। আত্মসাৎকৃত টাকা নিয়ে তাদের মধ্যে গত দুই মাস টাকা নিয়ে সংঘর্ষ ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে মহেশপুর থানায় পরস্পরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। এরই জের ধরে বুধবার বিকাল ৪টার দিকে রফির ভাই মন্টু ও ভাতিজা শামীম হোসেন সহ ৫/৭জন সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হয়ে আকালের বাড়িতে হামলা চালায়। সে সময় আকালে তার কাছে পিস্তল দিয়ে বাড়ির ছাদ থেকে পরপর ৩ রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ভাতিজা শামীম মারা যায় এবং চাচা মিন্টু মন্ডলকে গ্রামবাসী উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথিমধ্যে তিনিও মারা যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দোষী ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights