ইউক্রেনের ৬০ ভাড়াটে সেনা নিহত, দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক

খারকিভ অঞ্চলে ইউক্রেনের ভাড়াটে সেনাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৬০ ভাড়াটে সেনা নিহত হয়েছে, যাদের বেশির ভাগই ফরাসি নাগরিক।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত মঙ্গলবার ইউক্রেনের খারকিভ শহরের একটি ভাড়াটে সেনা ঘাঁটিতে হামলা শুরু করে রুশ বাহিনী। সেখানে ৬০ জন নিহত হয়। এ হামলায় আহত হয়েছে আরও ২০ ভাড়াটে সৈনিক।

স্থানীয় একটি ভবনকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল ওইসব ভাড়াটে সেনারা। সেখানেই হামলা চালায় রুশ বাহিনী।

এদিকে বুধবার দিবাগত মধ্যরাতের পর রাশিয়ার লেলিনগ্রাদে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। একই দিন খারকিভে আরেক রুশ হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights