বঙ্গবন্ধুর সমাধিতে সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা ৭ আসনের নতুন সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের পর বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টে তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূর জন্য তিনি প্রার্থনা করেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে অনিন্দিতা দত্ত, কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলাম, চান্দিনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চান্দিনা পৌর আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আলী হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হামিদুর রহমান জনি, সহ-সভাপতি ফিরোজ সরকার, সাধারণ সম্পাদক আবু মুছা জনি সহ চান্দিনা উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights