বরিশালে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের উদ্যোগে ৫শ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ১ নম্বর সিএন্ডবি পুল এলাকায় নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়।

নিউ লাইফের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা জুয়েল, সহকারী ব্যবস্থাপক মাওলানা মো. সাইফুল্লাহ, মো. দুলাল মুন্সি, প্রোগ্রাম অফিসার আলিফ মাহমুদ সিয়াম, ফাহামিদ হাসান মাহিন, কবির হোসেন, জাহিদুল ইসলাম ও সালাউদ্দিন রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বছর ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন নিউ লাইফের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা জুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights