শীতার্ত মানুষের মধ্যে বিএনপির শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

শীতার্ত হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলগাঁও আনসার ক্যাম্প থেকে খিদমাহ হাসপাতালের আশপাশের এলাকায় প্রায় পাঁচশ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, সদস্য আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ডা. লোহানী তাজুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি নেতা মো. আশফাকুল ইসলাম সরকার (মনু), যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights