স্বস্তির জয়, শেষ আটে বার্সা

অনলাইন ডেস্ক
অখ্যাত ক্লাব ইউনিয়নিস্তাস দে সালামাঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠেছে বার্সেলোনা। তবে খুব একটা সহজে বার্সাকে জিততে দেয়নি সালামাঙ্কা। ঘরের মাঠে ম্যাচের প্রথম গোলটি তারাই আগে করে।

৩১তম মিনিটে বার্সার জালের পাশাপাশি বুকেও কাঁপন ধরিয়ে দেন আলভারো গোমেস। বিরতির ঠিক আগদিয়ে ঘুরে দাঁড়ায় বার্সা। জোয়াও ফেলিক্সের পাস থেকে দলকে সমতায় ফেরান ফেরান তোরেস।

দ্বিতীয় সারির একাদশ সাজিয়ে প্রথমার্ধে তেমন সফল ছিলেন না জাভি হার্নান্দেস। তাই দ্বিতীয়ার্ধে শুরুতেই একাদশে বেশ কয়েকটি বদল আনেন বার্সা কোচ। যার সুফল মেলে ৬৯ মিনিটে। পাবলো কুরেসির পাস থেকে নিচু শটে সফরকারীদের এগিয়ে দেন জুলস কুন্দে। চার মিনিট পর সেই কুন্দের পাস থেকেই দুর্দান্ত এক গোলে ব্যবধান বাড়ান আলেহান্দ্রো বালদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights