সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটায় পুনাম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার দ্বারিয়াপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত পুনাম দ্বারিয়াপুর এলাকার বাবুল ইসলাম কবিরের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, অজ্ঞাত যানবাহনের চাপায় পুনাম মারা গেছে। মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
