হাজার দিন পর এক সাথে মাঠে নামছেন মেসি-সুয়ারেজ?

অনলাইন ডেস্ক
অনেক দিন পর মাঠে ফিরছেন লিওনেল মেসি। আর সেই সাথে আছে আরো এক ধামাকা। বহু ম্যাচে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মাঠ কাঁপানো এক জুটিকে আবারও এক সাথে মাঠে দেখার সুযোগ মিলতেও পারে। এলএম টেনের সাথে জোট বাঁধা সেই মানুষটার নাম লুইস সুয়ারেজ।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় এল সালভাদরের সঙ্গে মায়ামির প্রীতি ম্যাচ দিয়ে মাঠে নামছেন। সেই ম্যাচে মেসি-সুয়ারেজ জুটিকে আবার এক সাথে খেলতে দেখা যেতে পারে।

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ১৩ জানুয়ারি অনুশীলনে ফেরে মায়ামি। সেখানেই মেসি-সের্হিও বুসকেতস-জর্দি আলবার সাথে প্রথমবারের মতো লুইস সুয়ারেজকেও দেখা যায়।
মায়ামি শুরু থেকেই সুয়ারেজকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়ে রেখেছে।

২০২০ সালের আগস্টে সবশেষ বন্ধু মেসির সাথে সুয়ারেজকে একসাথে খেলতে দেখা গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights