পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়ায় বাঁশখালীর এমপি মুজিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে গেছেন বাঁশখালীর নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান সিআইপি। শুক্রবার নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের বহর নিয়ে টুঙ্গিপাড়া যান তিনি।

টুঙ্গীপাড়ায় কবর জিয়ারত শেষে মুজিবুর রহমান এমপি বলেন, বাঁশখালীর নেতাকর্মীরা আমাকে জয়ী করতে ভোটারদের দুয়ারে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের উপর ভিত্তি করেই আমি জয়ী হয়েছি। তাই আমি টুঙ্গিপাড়ায় আসার সময় নেতাকর্মীদের সাথে নিয়েছি। অনেকেই প্রথমবারের মতো বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন। সবাইকে নিয়ে আসতে পেরে আমিও খুশি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সৈয়দ বলেন, এত সংখ্যক নেতাকর্মী নিয়ে বাঁশখালীর কোনো নেতা কখনো টুঙ্গীপাড়া যাননি। মুজিবুর রহমান সিআইপি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন। নেতাকর্মীরা আওয়ামী লীগের আদর্শের ঠিকানা টুঙ্গিপাড়ায় যেতে পেরে মহাখুশি। ১০টি গাড়িতে করে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী টুঙ্গিপাড়ায় যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights