প্রেমে একের পর এক ব্যর্থতা, নিজেকেই দোষী মানছেন সালমান

অনলাইন ডেস্ক

বলিউডের ভাইজান হিসেবে খ্যাত তিনি। নিজের বর্ণিল ক্যারিয়ারে দিয়েছেন অসংখ্য হিট চলচ্চিত্র। কোটি ভক্তের ভালোবাসায় জড়িয়ে থাকেন সবসময়। তবে সাফল্যের পাশাপাশি বিতর্কের কেন্দ্রবিন্দুতেও জায়গা করে নিয়েছেন অসংখ্যবার।

বিশেষ করে তাঁর ব্যক্তিগত ও প্রেম জীবন নিয়ে একাধিকবার শিরোনাম হয়েছেন এই মেগাস্টার। সংগীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন কিংবা হালের ক্যাটরিনাদের মতো বলিউড ডিভারা ছিল তাঁর প্রেমিকার তালিকায়। তবে কোনো প্রেমই পরিপূর্ণ হয়নি সালমানের জীবনে। একে একে ছেড়ে গেছেন সবাই।

আর সেই দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন ভাইজান। সালমান খানের মতে, বিচ্ছেদের কারণ তিনি নিজেই। দোষ তাঁরই। ভারতের অন্যতম জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’-এ এসে এমনটাই জানিয়েছিলেন খান সাহেব।
গত বছর ‘আপ কি আদালত’-এ হাজির হয়েছিলেন সালমান খান। সেখানে বিভিন্ন কথোপকথনে নিজের প্রেম জীবন নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। সেই ভিডিওটি নতুন করে ফের ঘুরছে ইন্টারনেটে। যেখানে সালমানকে বলতে শোনা গেছে, প্রেমের ব্যর্থতায় দোষ তাঁরই ছিল। অশ্রুসিক্ত চোখে কথাগুলো বলেন সালমান।

সঞ্চালক রজত শর্মার প্রশ্নের জবাবে সালমান জানান, ‘যখন প্রথম সম্পর্ক ভাঙে তখন দোষ অপর ব্যক্তিকে দেওয়া যায়। দ্বিতীয় সম্পর্ক ভাঙলে তখনও তাকেই দোষ দেওয়া যায়। তৃতীয় সম্পর্ক ভাঙলে মনে মনে একটু হলেও সন্দেহ জাগে। আর চতুর্থ বা পঞ্চম সম্পর্ক ভাঙলে কোথাও গিয়ে নিজের দোষগুলো খুঁজে দেখতে হয়। তবে যখন ষষ্ঠ সম্পর্ক ভাঙে তখন একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, নাহ দোষ তো আমারই ছিল!’ একথা বলার সময় সালমান খানের চোখের কোনে জল জমতে দেখা যায়।

ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক বিভিন্ন নায়িকারদের সঙ্গে সম্পর্কে থেকেও আজও ব্যাচেলর সালমান খান। সেই তকমা ঘোচাতেও চেয়েছিলেন বহুবার। তবে কোনও সম্পর্কই বেশিদিন স্থির হয়নি। আর জীবনের এই পর্যায়ে এসে এখন নিজেকেই দোষ দিয়ে থাকেন ভাইজান। তবে ভক্তদের প্রত্যাশা একটাই, জীবনটা নতুন করে শুরু করুক এই মেগাস্টার। তাঁর পাশে কাউকে দেখার তীব্র ইচ্ছায় এখনও ব্যকুল তাঁর কোটি অনুরাগী।

সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘টাইগার ৩’ চলচ্চিত্রে। টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্র এটি। এতে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসেও পেয়েছে সফলতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights