ইরাকে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা, বেশ কিছু সৈন্য আহত

অনলাইন ডেস্ক

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল আসাদে’ মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু মার্কিন সেন্য আহত হয়েছে। তবে তাদের সংখ্যা ঠিক কত তা প্রকাশ করা হয়নি।

মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আইন আল আসাদ ঘাঁটিতে মিসাইল হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক মিসাইল এবং রকেট দিয়ে ওই বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।
জানা গেছে, হামলায় বেশ কিছু সংখ্যক মার্কিন সেনা সদস্য আহত হয়েছে এবং তাদের ‘আঘাত মূল্যায়ন করা হচ্ছে’। এছাড়া হামলায় অন্তত একজন ইরাকি সেনা সদস্যও আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় বেশিরভাগ মিসাইলই আটকে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ঘাঁটিতে আঘাত করে। হামলার পর ক্ষয়ক্ষতির বিষয়টিও মূল্যায়ন করা হচ্ছে বলে এতে বলা হয়েছে। সূত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights