মহেশপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে চাচা ও ভাতিজাকে গুলি করে হত্যা মামলার আসামী আব্দুল জলিলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে চুয়াডাঙ্গার হাসনহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল জলিল মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত আব্দার মন্ডলের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এসআই জমির হোসেন জানান, সংবাদের ভিত্তিতে জানতে পারে জোড়া হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল জলিল চুয়াডাঙ্গার হাসনহাটি গ্রামে অবস্থান করছে। সেসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত বুধবার বিকালে মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামে স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে চাচা-ভাতিজা শামীম ও মন্টুু মন্ডলকে গুলি হত্যা করে এবং সামছুল ইসলামকে গুলি আহত করে প্রতিপক্ষরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights