চট্টগ্রামে অস্ত্রধারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়া অস্ত্রধারী মো. জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ১২ জানুয়ারি আধিপত্য বিস্তারের জের ধরে একদল অস্ত্রধারী আবাসিক এলাকায় অস্ত্রের মহড়া দেয়। এ সময় প্রতিবাদ করতে গিয়ে আবদুল্লাহ আল মাহমুদ নামের স্থানীয় এক বাসিন্দা কিরিচের আঘাতে আহত হন।

বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, শনিবার রাত দশটার দিকে অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় ভিডিও ফুটেজে অস্ত্র হাতে যাকে দেখা যাচ্ছে সেটা জাহিদ বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। এই ঘটনার সাথে জড়িত গোলাপ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights