মুমিনদের সহজ পথ অনুসরণের নির্দেশ
ইসলাম পৃথিবীর সহজতম ধর্ম। ব্যক্তিগত অশিক্ষা, অপশিক্ষা, অর্ধশিক্ষা, ব্যাখ্যা এবং রাজনৈতিক স্বার্থ বিবেচনায় অনেকে ইসলামকে পৃথিবীর কঠিনতম ধর্মে পরিণত করছে। তাদের কি অন্তরে রূঢ়তা পেয়েছে? মহান আল্লাহ বলেন, ‘…তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, তা তো পাথরের মতো অথবা তার চেয়েও কঠিন…।’ (সুরা : বাকারা, আয়াত : ৭৪)
মহান আল্লাহ আরো বলেন, ‘নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি।
অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’ (সুরা : কামার, আয়াত : ১৭)
অনেকে ইসলামকে জটিল করতে তৎপর। বলা হচ্ছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে’ বা ‘অকালমৃত্যু!’ আসলেই কি অকাল! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াও কি সম্ভব? বলা হয় ‘বিসমিল্লায় গলদ’, জিজ্ঞাসা ‘বিসমিল্লাহ’ কী করে ‘গলদ’ সৃষ্টি করল? ‘বিসমিল্লাহ’র স্থলে সূত্রহীন সাম্প্রতিকতম বিভ্রান্তি ‘বিসিমহি তা’লা’। মাজার, ফতোয়া, জিহাদ ইত্যাদি প্রয়োগ দোষে বিতর্কিত পরিভাষা। অবাক করা বিষয় :
