ঝিনাইদহে মাদক কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকূপা থেকে এক কেজি গাঁজাসহ আবুল কাশেম নামের এক মাদক কারবারিকে আটক জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার মহিষাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল কাশেম শৈলকূপার কেসমত মাইলমারী গ্রামের মৃত সাফি শেখর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষাগাড়ি এলাকায় আমাদের একটি আভিযানিক দল অভিযান চালায়। সেসময় আবুল কাশেমকে এক কেজি গাঁজাসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে শৈলকূপা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights