নতুন আশ্রয়

আফিফা আক্তার নিঝুম

হুজাইফা সবে মাত্র হিফয শেষ করেছে। তার পাখি পালনের অনেক ইচ্ছা। তার স্বপ্ন তার একটি টিয়া পাখি থাকবে। যাকে সে কথা শিখাবে, কুরআন শিখাবে এবং তার সাথে সারাক্ষণ খেলা করবে। তাদের বাড়ির পাশে একটি ছোট জঙ্গলে একটি মৃত নারিকেল গাছের গর্তে একটি টিয়া দম্পত্তি বাসা বেধেছে। হুজাইফা প্রতিদিন টিয়া দম্পত্তির উপর লক্ষ্য রাখে। তার ইচ্ছে এই টিয়াগুলো যদি তার হতো, সে তাদেরকে কতইনা ভালোবাসতো। তাদের কষ্ট করে খাবার সংগ্রহ করতে যেতে হতো না। সে তাদের জন্য অনেকগুলো খাবার আগেই রেখে দিত।

দেখতে দেখতে তিন মাস কেটে গেল। এ কয়েকদিন মা পাখিটিকে অনেক বেশি ছোটাছুটি করতে দেখা গেল। মনে হয় বাসায় নতুন অতিথির জন্ম হয়েছে। মা পাখিটির মতো হুজাইফারও ব্যস্ততা বেড়ে গেল। সে নিয়মিত পর্যবেক্ষণ করে মা পাখিটি তার বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে কি-না এবং বাচ্চাগুলো সুস্থ আছে কিনা।

দেখতে দেখতে কেটে গেল আরো দুটি সপ্তাহ। আজ কালবৈশাখী, সারাদিন অনেক বাতাস বইছে। প্রতিটা বাতাসের ঝাকুনিতে মনে হয় এই বুঝি নারিকেল গাছটা ভেঙ্গে পড়লো। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। আকাশে জমলো ঘন কালো মেঘ। বাতাসের গতি আরো বেড়ে গেল, সকল মানুষ নিজের ঘরে চলে গেল। বলতে না বলতেই শুরু হলো প্রবল ঝড় সাথে নামলো বৃষ্টি। ঝড়ের শো শো আওয়াজ এবং বৃষ্টির ঝুম ঝুম শব্দে চারিদিকে নিস্তব্দ হয়ে গেল সব।

হঠাৎ করে বিকট একটা শব্দ শোনা গেল। বাতাসের গতি বেড়েই চলছে। সবাই ঘুমিয়ে গেল। হুজাইফারও চোখে ঘুম নেমে আসলো কিন্তু তার মনের আকাশে চিন্তার মেঘ বাসা বাঁধছে। টিয়া দম্পত্তির জন্য তার মন উদাসীন হয়ে আছে। কিসের শব্দ হলো তা বাহিরে গিয়ে দেখার প্রবল ইচ্ছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights