‘বিগ বস’ ফাইনালের আগে স্ত্রী অঙ্কিতার কাছে কেন ক্ষমা চাইলেন ভিকি?

অনলাইন ডেস্ক
‘বিগ বস-১৭’-এর ফাইনালের বাকি আছে মাত্র ৬ দিন। যেখানে মোট ১৭ জন প্রতিযোগীর মধ্যে সবচেয়ে বেশি চর্চিত অঙ্কিতা লোখান্ডে। তার ইচ্ছে ছিল স্বামী ভিকি জৈনকে নিয়ে আসবেন। অবশেষে পূরণ হয় অঙ্কিতার সেই বাসনা। তবে অনুরাগীরা ভেবেছিলেন, জুটিতে যখন আসছেন, স্বামীর সঙ্গে তার দাম্পত্য প্রেমের দিকটাই দেখতে পাবেন তারা। তবে হয়েছে উল্টোটা। নিত্য দিন অশান্তি লেগেছে তাদের মাঝে। এর আঁচ পড়েছে ভিকি-অঙ্কিতার পরিবারে।

দিন কয়েক আগে স্বামীকে ডিভোর্স দেওয়ার কথাও জানান এ অভিনেত্রী। ঝগড়া থেকে শুরু করে একে অপরের প্রতি কটূক্তি করা— কোনও কিছুই বাদ রাখেননি তারা। এছাড়া বিভিন্ন সময় অন্য প্রতিযোগীদের সামনে অঙ্কিতাকে অপমানও করেছেন ভিকি। এছাড়া অভিনেত্রীর শাশুড়িও দুষেছেন বৌমাকেই।

তবে এবার হঠাৎ অঙ্কিতার কাছে ক্ষমা চাইলেন তার স্বামী। তা-ও আবার সাংবাদিকদের সামনে। কথা দিলেন, আর কখনও স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করবেন না। বরং আরও বেশি করে অঙ্কিতাকে বোঝার চেষ্টা করবেন। নিজের ভুল স্বীকার করে ভিকি বলেন, ‘আমি পরিস্থিতি অন্যভাবে সামাল দিতে পারতাম। কিন্তু বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। আর কখনও যেন অঙ্কিতার কোনও অভিযোগ না থাকে, সেই চেষ্টা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights