ফারুকী ‘শঙ্কামুক্ত’

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীকে গত সোমবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছেন। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

সকালে চিকিৎসকরা সর্বশেষ জানিয়েছেন যে, মোস্তফা সরয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত আছেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার দিনগত রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন- ‘আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই তারা বলল, এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights