দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আভাস

অনলাইন ডেস্ক

দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে এবং কিছু জায়গায় হতে প্রশমিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights