গাংনী বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।

গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঙালির ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা পুলি প্রদর্শনের মাধ্যমে পিঠা উৎসবের আয়োজন করে।
পিঠা উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights