চট্টগ্রামে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। জুয়েল স্থানীয় কসাইপাড়ার জয়নাল আবেদীন জুনু প্রকাশ জুনু চেয়ারম্যানের ছেলে। কারাদণ্ড হওয়ার পর গ্রেফতার এড়াতে নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অস্ত্র আইনে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী জুয়েল নগরের বাকলিয়া কালামিয়া বাজারে অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে। চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুতবিচার আইনসহ ৮টি মামলার তথ্য পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights