গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার জামিনে মুক্তি লাভ

গাজীপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম বাচ্চু বুধবার সন্ধ্যায় গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এসময় কারা ফটকে বিএনপির নেতা-কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

গত বছরের ২৪ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকা থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।

ডা. রফিকুল ইসলাম বাচ্চু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছিলেন। বিএনপি নির্বাচনে অংশ নিলে দল থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights