নিপাহ ভাইরাসে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আবু আফজাল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তার বাড়ি উপজেলার চাটারিয়া গ্রামে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রামেক হাসপাতালের নার্সিং সুপারেনটেনডেন্ট সুফিয়া খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আফজাল গত ১৪ জানুয়ারি ভাইরাস নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। বুধবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights