গাইবান্ধায় দুই ইটভাটায় লাখ টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

এসময় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের এফকেএম ব্রিকস ও ছাপড়হাটী ইউনিয়নের এসবিআর ব্রিকসকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ইটভাটার মালিক মো. মহিদুল ইসলাম ও আবু হেনা মোহাম্মদ মফিজুল আযমকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, যেসব ইটভাটার অনুমোদন নেই, পরিবেশ দূষণকারী। এসব অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ অভিযান অব‍্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights