সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় অভিযান চালিয়ে কথিত সীমানা পিলারসহ দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আফছার সানার ছেলে মোঃ জিয়ারুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার কচুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ শাহজামান সানা (৪০)।

শুক্রবার ভোর রাতে সাতক্ষীরার আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত কথিত সীমানা পিলার উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে এসআই পিন্টু লাল দাস, এএসআই মোঃ আবু সুফিয়ান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights