ভোলায় বিসিকে গ্যাস সংযোগ কাজের উদ্বোধন

ভোলা প্রতিনিধি

ভোলায় বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১২ টায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন গ্যাস সংযোগ লাইন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, চট্টগ্রাম এর পর বড় বন্দর হতে পারে ভোলায়। কারণ এখানে একদিকে যেমন নদীপথ রয়েছ অপর দিকে সড়ক পথও রয়েছ।

মন্ত্রী আরও বলেন, পদ্মাসেতু চালু হওয়ার পর প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন তারই অংশ হিসেবে ভোলায় শিল্প কারখানা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভোলায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস কাজে লাগিয়ে সার কারখানা করা যায় কি না তা খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের টিম নিয়ে ভোলায় এসেছি। ভোলা হলো শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যের একটি সম্ভাবনাময় জেলা। ভোলা হবে একটি মডেল জেলা।
এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights